নিজস্ব প্রতিবেদক:০৯ মার্চ ২০১৭,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেবেন। দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন ও বেতন স্কেলের বৈষম্য দূর করে প্রবেশ পদে জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উন্নীত করা, সার্ভিস বেনিফিটসহ বেতন নির্ধারণ এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করাসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচী পালন করেন তারা। জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে পাঠানো হবে।
সারাদেশে একযোগে তারা এ কর্মসূচী পালন করছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকর তাদের দাবী পেশ করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি সভাপতি রিয়াজ পারভেজ বলেন দীর্ঘদিন ধরে আমরা প্রধান মন্ত্রী ঘোষনার বাস্তবায়নের জন্য মন্ত্রনালয়ে ধরনা দিয়ে কোন সুরহা করতে পারিনি। তাই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৩য় বারের মত স্বারকলিপি প্রদান করলাম।
সমিতির যুগ্ম-সম্পাদক এমএম ছাইদ উল্লা জানান, জেলা পর্যায়ের পাশাপাশি ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমিতির কেন্দ্রীয় নেতাদের অংশ গ্রহনে কেন্দ্রীয় কর্মসূচী পালন করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করা হয়।









