ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরোধীতাকারী শিক্ষিকা আত্মগোপনে

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও এর ফলাফলকে ‘সন্ত্রাসী কাজ’ উল্লেখ করে ক্যালিফোর্নিয়ার এক কলেজের শিক্ষিকা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। এ মন্তব্যের পর তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।
সোমবার অরেঞ্জ কাউন্টির রেজিস্টার জানান, কোস্টা মেসার অরেঞ্জ কোস্ট কলেজের হিউম্যান সেক্সুয়ালিটি’র শিক্ষিকা ওলগা পেরেজ স্ট্যাবল কক্সের ওই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করার পর ট্রাম্প সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে তার প্রাণনাশের হুমকি দিলে তিনি আত্মগোপন করেন।
এক ছাত্র গোপনে তার বক্তব্যটি রেকর্ড করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।