জাবির প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু শনিবার

অনলাইন ডেস্ক ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার (১৯ নভেম্বর) শুরু হচ্ছে। প্রথম দিন ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরের দিন ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিটের (আইআইটি) পরীক্ষা হবে।

২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ), ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম শিফট প্রতিদিন সকাল নয়টায় শুরু হবে। এবার, ২ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ২০ হাজার ২৯৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ১০৯জন পরীক্ষার্থী প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও সূচি www.juniv.edu/admission থেকে জানা যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।