যোক্তিক হারে মেস ভাড়া নির্ধারণের দাবি

picture881479457116নিজস্ব প্রতিবেদক :

নতুন বছরে মেস ভাড়া যোক্তিক হারে নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)।শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নতুন বছর থেকে মেস ভাড়া যেন যোক্তিক হারে নির্ধারণ করা হয় আমরা সে দাবি জানাচ্ছি।’

বক্তারা মেস ভাড়া স্বাভাবিক বৃদ্ধিতে সবাইকে উদ্ধুদ্ধ করণসহ ১১ দফা দাবিও উপস্থাপন করেন।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মহাসচিব আয়াতুল্লাহ আকতার, সৈয়দ আকতার সিরাজী, অ্যাডভোকেট আল-আমীন রেজভী, রাসেল আনান জিন্টু, আশিকুজ্জামান প্রমুখ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।