চাটমোহরের অমৃতকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি স্থাপন

pabnaআফতাব হোসেন,পাবনা প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি স্থাপন করা হয়েছে। ০৩ নভেম্বর সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তি স্থাপন করা হয়।

প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলামের সঞ্চালনায় শহীদ মিনারের ভিত্তি স্থাপন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপিত মোঃ আফতাব হোসেন, ম্যানেজিং কমটির সাবেক সভাপতি মোঃ তৈয়ব আলী সরকার।এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও সহযোগিদের আর্থিক সহায়তায় শহীদ মিনারটি নির্মান করা হচ্ছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।