চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় আসিফ খান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ খান ছয়ঘরিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাচ্ছিল আসিফ। পথে সে সরোজগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।