নিখোঁজ নর্থ সাউথের সাবেক ছাত্রের গাড়ি উদ্ধার

s2অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবের ছাত্র মো. জুনায়েদ হোসেন আকিবের (২৫) গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর খুলশি এলাকায় ডায়াবেটিক হাসপাতাল থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হওয়া আকিব এবং গাড়িচালক মোস্তফার এখনও হদিস মেলেনি।

আকিবের ‍বাসা নগরীর খুলশি থানার কুসুমবাগ আবাসিক এলাকায়। তিনি গত এপ্রিল মাসে ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অনার্স শেষ করেন।

খুলশি থানার ওসি নিজাম উদ্দিন বলেন, প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। গাড়িটি লক অবস্থায় রয়েছে এবং এর চাবি পাওয়া যায়নি। গাড়িটি কিভাবে ডায়াবেটিক হাসপাতালের পার্কিংয়ে গেল সেটি খতিয়ে দেখছি। একটা লিংক যেহেতু পাওয়া গেছে, এবার আশা করি দু’জনের সন্ধানও পাওয়া যাবে।

আকিবের ভগ্নিপতি এসএম আবুল মঞ্জুর বলেন, তিনদিন হয়ে গেছে দু’জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্যে দিন পার করছি।

তিনি আরও বলেন, সোমবার রাতে খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ‍দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (০১ আগস্ট) দুপুর ১টার দিকে নিজের প্রাইভেটকারে বন্ধু রাব্বিকে নিয়ে বের হন আকিব। দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ওয়াসা মোড়ে রাব্বিকে নামিয়ে দেয় আকিব। এরপর গাড়ি ও চালক মোস্তফাসহ নিখোঁজ হয়ে যান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।