৩৪ দিনের ছুটিতে প্রাথমিক বিশ্ববিদ্যালয় । ক্লাস চলবে ৫ম শ্রেণির

নিজস্ব প্রতিবেদক: জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে ৭ জুন (মঙ্গলবার) থেকে টানা ৩৪ দিনের ছুটি শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে । তবে দেশের প্রায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ক্লাস চলবে বলে জানায় প্রধান শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা মোতাবেক এ ছুটির অনুমোদন দেয়া হয়েছে।

৭ জুন থেকে শুরু হওয়া এ ছুটি শেষ হবে ১০ জুলাই। যথারীতি ১১ তারিখে বিদ্যায়গুলো খুলবে।  অফিস ছুটি শুরু হবে ৩ জুলাই, শেষ হবে ১১ জুলাই।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।