হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

hstuহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর মধ্যে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে করতে হবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে।

এবার ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে।

মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।