সরকারি কর্মচারীগণ নিজ ও পরিবারের চিকিৎসা সুরক্ষার জন্য ব্যয়িত অর্থ অনুদান হিসেবে তোলার জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে অনলাইনে আবেদন করতে পারেন-হার্ড কপি ডাকযোগে প্রেরণ করতে হবে –BKKB General Treatment Online Application 2025
প্রতিবছর কয়বার আবেদন করা যায়?
বর্ষপঞ্জি (জানুয়ারি-ডিসেম্বর) অনুযায়ী বছরে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করা যায়। বর্ষপঞ্জি অনুযায়ী চিকিৎসা গ্রহণের ২ (দুই) বছরের মধ্যে আবেদন করা যায়।
আরো পড়ুন: ২০২৫ সালে একজন সহকারী প্রাথমিক শিক্ষকের বেতন কত ?
কাগজপত্র কি কি সংযুক্ত করতে হয়?
-
ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়ে থাকলে মূল ছাড়পত্র।
-
হাসপাতালের ছাড়পত্র ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের ভাউচার এর মূলকপি (উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত)।
-
ডাক্তারি ব্যবস্থাপত্র ও রিপোর্ট এর ছায়ালিপি (উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)।
-
খরচের হিসাববিবরণী (কর্মচারীর স্বাক্ষরসহ)।
-
জাতীয় বেতনস্কেল এর ভেরিফিকেশন নম্বরসহ বেতননির্ধারণী বিবরণীর সত্যায়িত ফটোকপি (উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)।
-
আবেদনকারীর MICR চেকের পাতার ফটোকপি (উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)।
-
পিতা/মাতা বা ভাই/বোনের ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত)।
-
কর্তৃপক্ষের অগ্রায়ন পত্রের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। (পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত/ মৃত কর্মকর্তা/কর্মচারী ব্যতিত)। পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত/ মৃত কর্মকর্তা/ কর্মচারীর আবেদনের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরের প্রয়োজন নেই।
-
প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এবং ফরওয়ার্ডিং সহ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ডাকযোগে প্রেরণ করতে হবে / যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সহ সকল কাগজপত্র দিতে হবে
















