নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১৭ জানুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আর এ সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন অর রশিদ।
মঙ্গলবার সকালে তিনি বিষয়টি জানিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সমাবর্তনের লক্ষ্য নিয়ে আমরা সকল প্রস্তুতি শুরু করেছি। এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।
এই সমাবর্তনে সাড়ে ৪ হাজারে বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ার কারণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিনটি বড় হলরুম ভাড়া নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক আফতাব আহমাদের সময়ে সমবর্তনের উদ্যোগে নেয়া হলেও তা সফল হয়নি।
সেই সময়ে ১ হাজার গ্র্যাজুয়েট ১ হাজার টাকা করে দিয়ে নিবন্ধন করেছিলেন। এ বছর নিবন্ধনের জন্য ৩ হাজার টাকা করে নেয়া হয়েছে।
মোট নিবন্ধনকারীদের মধ্যে আগের সময়ে নিবন্ধন করা একজনের খোঁজ পাওয়া গেছে।







