শিক্ষকের নির্যাতনে হাসপাতালে শিক্ষার্থী

17-62-300x169ডেস্ক:
ভোলার চর কুকরি-মুকরি আমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন করেছে বিদ্যালয়ের বদলি শিক্ষক জোনায়েদ। বদলি এই শিক্ষক বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুদা বেগমের স্বামী।
নির্যাতনের শিকার শিশুটির নাম মুজাহিদ। তার বয়স ৬ বছর। আহত শিশু মোজাহিদ চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার এই ঘটনা ঘটে। আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, তাকে নির্দয়ভাবে বেত্রাঘাত করা হয়। পরে সে বাড়ি ফিরলে তার স্বজনরা তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সেখানে ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে।
এ ব্যাপারে আহত শিশুর বাবা আব্দুল মোতালেব চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে ঘটনা প্রকাশ না করার জন্য আহত শিক্ষার্থীর স্বজনদের নানাভাবে হুমকি দিচ্ছে নির্যাতনকারী শিক্ষকের আত্মীয়-স্বজনরা।
নির্যাতনকারী শিক্ষকের বক্তব্য জানতে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ওই শিক্ষক গা ঢাকা দিয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।