রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পদত্যাগ দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী শিক্ষাবোর্ড এখন ঘুষ, দুর্নীতি ও অনিয়মের আখড়া উল্লেখ করে অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে রাজশাহী জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। অন্যথায় ঈদের পর ঘেরাও কর্মসূচি দিয়ে ‘দুর্নীতিবাজ’ বোর্ড চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
মঙ্গলবার শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষনা করা হয়েছে। দুপুরে শাহ্ মখদুম কলেজে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। সংবাদ সম্মেলনে ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা লিখিত বক্তব্য পাঠ করেন।
প্রসঙ্গত, সোমবার বিকেল শিক্ষা বোর্ডে সচিব আবুল কালাম আজাদের দফতরে ইউনিয়নের সভাপতি শেখ কামাল হোসেনকে পেটান বোর্ডের চেয়ারম্যান পক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found