যাত্রাবাড়ীতে হিন্দু কলেজছাত্রীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পিংকি রানী রায় (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পিংকি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পিংকি  কুমিল্লার মুরাদনগরের গাঙড়া গ্রামের মুকুল রায়ের মেয়ে। সে বর্তমানে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীতে থাকতো।
জানা যায়, পিংকি লেখাপড়া বাদ দিয়ে সারাদিন মোবাইলে কথা বলা নিয়ে তার মা ও বাবা পিংকিকে বকা দেয়। এতে সে অভিমান করে ঘরের দরজা আটকিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

পরে দীর্ঘসময় পিংকি ঘরের দরজা না খুললে সে ও তার মা ঘরের দরজা ভেঙে পিংকিকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।