মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে অধ্যাপক শফিউল আজম

Image

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. একিউএম শফিউল আজম।মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গত ২০ জানুয়ারী উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা এর সতুন মহাচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. একিউএম শফিউল আজমকে ট্রেজারি ও সাবসিডিয়ারী আইনের ভলিউম-১ বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব সহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

উক্ত সময়কালে তিনি কেবল রুটিন দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।