ভিকারুননিসায় ভর্তির অনলাইন আবেদন শুরু রোববার

ডেস্ক,১৯ ডিসেম্বর:
রাজধানীর বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ভর্তি করা হবে। রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে শুরু হয়ে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তির আবেদন করা যাবে। শুক্রবার প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়, প্রতিষ্ঠানটির বেইলি রোড, আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে অভিভাবকদের আবেদন ফরম পূরণ করতে হবে। পরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। ২০১৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করা ছাত্রীরাই ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।