বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ সংগ্রহে অনুমতি চেয়ে এনটিআরসিএর চিঠি

Image

ঢাকা, ১০ নভেম্বর:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

রোববার (১০ নভেম্বর) পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের তথ্য সংগ্রহের অনুমতি চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়—“পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য (ই-রিকুইজিশন) সংগ্রহ করা জরুরি।”

এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।তবে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধ ও ভুল তথ্য সংশোধনের প্রয়োজনীয়তা বিবেচনায় সময়সীমা ১৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

“নিবন্ধনধারী প্রার্থীদের বয়স ও সনদের মেয়াদ বিবেচনায় রেখে শূন্যপদের তথ্য সংগ্রহের সময়সীমা ২০২৫ সালের ৩০ জুন বা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা যেতে পারে।”

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ২.০ অনুচ্ছেদে বলা আছে,“প্রতি পঞ্জিকা বছরের ৩০ নভেম্বরের মধ্যে শূন্যপদের চাহিদা গ্রহণ করতে হবে।”এই বিধান অনুসারে এনটিআরসিএ বলেছে,“পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের স্বার্থে ২০২৫ সালের ৩০ জুন বা ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহের জন্য সদয় সম্মতি প্রদানের অনুরোধ জানানো হলো।”

এনটিআরসিএ জানিয়েছে, এই তথ্য সংগ্রহের মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ নিবন্ধনধারী শিক্ষকদের জন্য স্বস্তির বার্তা হতে পারে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।