এমপিও শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ফেব্রুয়ারির প্রথম ধাপের ইএফটিতে বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এ ধাপে মোট ৩ লাখ ৬৪ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। খুব শিগগিরই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় ধাপে মোট ১৬ হাজার ৩৭৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের ১২ হাজার ৪৭৭ জন ও কলেজের ৩ হাজার ৯০২ জন।
প্রসঙ্গত, সরকারি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জুটতো।











