প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ থেকে ১৬তম গ্রেডের ৫ পদে মোট ১৬৪ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন শুরু হবে আগামী ২০ আগস্ট সকাল ১০টা থেকে এবং চলবে ১০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও সংখ্যা
-
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার – ২৪ জন, বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
-
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর – ৬ জন, বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
-
উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক – ১১৫ জন, বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
-
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ১৪ জন, বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
-
ভান্ডার রক্ষক – ৫ জন, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদন ফি
-
১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা
-
২ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা
-
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা
ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বয়সসীমা
১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।















