৪১ হাজারের বেশি প্রার্থী চূড়ান্তভাবে শিক্ষক পদে সুপারিশ পাচ্ছেন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ হবে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট)। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৩টায় এ সুপারিশ প্রকাশ করা হবে। ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।
৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগ
সূত্র জানিয়েছে, এবার ৪১ হাজারের বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন। এর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
আবেদন প্রক্রিয়া
এর আগে গত ১৬ জুন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
-
আবেদন শুরু: ২২ জুন দুপুর ১২টা
-
আবেদন শেষ: ১০ জুলাই রাত ১২টা
-
টাকা জমা দেওয়ার শেষ সময়: ১৩ জুলাই
-
বয়সসীমা: ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
-
আবেদন ফি: ১,০০০ টাকা
নতুন নিয়ম
-
বয়স গণনা করা হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের তারিখ (৪ জুন) অনুযায়ী।
-
নিবন্ধন সনদের মেয়াদ ধরা হয়েছে ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর।
-
নারী কোটাতেও নতুন পরিবর্তন আনা হয়েছে।
পদসংখ্যা
-
স্কুল ও কলেজ: ৪৬,২১১ পদ
-
মাদরাসা: ৫৩,৫০১ পদ
-
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা: ১,১১০ পদ
সবগুলো পদ কেবল এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছে।











