পারখিদিরপুর হাই স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা,১ এপ্রিল:

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১ এপ্রিলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইন্তাজ আলী খানের সভাপতিত্বে উক্ত মা সমাবেশে আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মা সমাবেশে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন ছাত্র ছাত্রীদের লেখাপড়াসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে স্বাগত বক্তব্য প্রদান করেন।

উক্ত মা সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসি সদস্য ডাঃ মোঃ আমজাদ হোসেন লালন, সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, সহকারি শিক্ষক মোঃ কামরুল ইসলাম, মোঃ আসলাম হোসেন প্রমুখ। এ’ছাড়া মায়েদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবা খানম, জীবন নাহার, মোছাঃ আনোয়ারা খাতুন, আজেদা খাতুন প্রমুখ।

উল্লেখ যে, উক্ত বিদ্যালয়ে নিয়মিতভাবে অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।