পাবনার একটি বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে

আফতাব হোসেন,পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবরে বিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রের সন্মুখে এক অনুষ্টানের মাধ্যমে তা উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেএম রইচ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।

অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং মিথিলা নামের এক ছাত্রীর চিকিৎসাপত্র প্রদান করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আটঘরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ গফুর মিয়া।

এ’ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারি মোঃ গোলাম মোর্তজা, ইন্সপেক্টর মোঃ গোলাম মস্তফা, স্বাস্থ্য কেন্দ্রের কক্ষ অর্থায়নের মোঃ ইবাদুল্লাহ, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ মোঃ খলিলুর রহমান, ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ প্রাং, স্বাস্থ্য কর্ম মোঃ মোশারফ হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, মোঃ মজিবর রহমান, আঃ করিম,, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আবুল কালাম আজাদ. মোঃ আঃ সবুর খান, রেহেনা পারভীন, মিজানুর রহমান, মাহফুজা খানম, কামরুল ইসলাম, আসলাম হোসেনসহ কর্মচারী, ছাত্রছাত্রী, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।