নিজেস্ব প্রতিবেদক : ৪ মে : বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১০টি বোর্ডে ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৭৮ শতাংশ; অন্যদিকে ছাত্রদের মধ্যে পাস করেছে ৭৯ দশমিক ৯৩ শতাংশ। সার্বিকভাবে এবার পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৩৫ শতাংশ।
>> দশ বোর্ডে এবার মোট ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।
>> পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ১০ হাজার ৩৭৩ জন, আর ৮ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।
>> তাদের মধ্যে ৭ লাখ ২৭ হাজার ৬৮৮ জন ছাত্র এবং ৭ লাখ ৪ হাজার ৩৪ জন ছাত্রী পাস করেছে।
>> ছাত্রদের মধ্যে ৫৩ হাজার ৪৮৮ জন এবং ৫১ হাজার ২৭৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
> জিপিএ-৫ প্রাপ্তির পাল্লায় দুই পক্ষই সমান। উত্তীর্ণ ছাত্র ও ছাত্রীদের ৫ দশমিক ৮৮ শতাংশ করে পূর্ণ জিপিএ পেয়েছে।
পাসের হারের দিক দিয়ে ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর ও কারিগরি শিক্ষাবোর্ডে ছাত্রীরা এগিয়ে থাকলেও কুমিল্লা, সিলেট ও মাদ্রাসা বোর্ডে পিছিয়ে আছে।
কোন বোর্ডের কী চিত্র
|
ছাত্রীদের পাসের হার (%) |
বোর্ড |
ছাত্রদের পাসের হার (%) |
|
৮৭.০৬ |
ঢাকা |
৮৫.৭৩ |
|
৯১.৪৪ |
রাজশাহী |
৯০.০১ |
|
৮২.১৪ |
যশোর |
৭৮.০১ |
|
৮৪.০০ |
চট্টগ্রাম |
৮৩.৯৮ |
|
৭৯.৮২ |
বরিশাল |
৭৪.৭৩ |
|
৮৫.৭৬ |
দিনাজপুর |
৮২.৩০ |
|
৫৮.৬৩ |
কুমিল্লা |
৫৯.৫১ |
|
৭৯.৭৯ |
সিলেট |
৮০.৮৫ |
|
৭৫.১৭ |
মাদ্রাসা |
৭৭.১৮ |
|
৮২.০৬ |
কারিগরি |
৭৭.৫৫ |
|
৮০.৭৮ |
মোট |
৭৯.৯৩ |








