নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ১৯ মে

নোয়াখালী প্রতিনিধি:  image_126782_0নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর বিভিন্ন বিভাগের শূন্য আসন পূরণ করার লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে (আসন খালি থাকা সাপেক্ষে)।
(১) এসএসসি এবং এইচএসসি’র মূল মার্কশিট এবং প্রত্যেকটির একটি করে সত্যায়িত কপি অবশ্যই সঙ্গে আনতে হবে, (২) পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত ছবিসহ রেজিস্ট্রেশন কার্ড (এইচএসসি বা সমমান), (৩) পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, (৪) নাগরিকত্ব সার্টিফিকেট/ জন্মনিবন্ধন/ পাসপোর্টের সত্যায়িত কপি এবং (৫) প্রথম টার্মের ক্রেডিট আওয়ার ফিসহ অন্যান্য ফি-চার্জ বাবদ ‘এ’ গ্রুপের জন্য আনুমানিক ১৯ হাজার টাকা, ‘বি’ গ্রুপের জন্য আনুমানিক ১৯ হাজার টাকা এবং ‘ডি’ গ্রুপের জন্য আনুমানিক ১৭ হাজার পাঁচশ’ টাকা ভর্তি হওয়ার জন্য সঙ্গে আনতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।