নিম্নচাপের কারণে জেএসসি পরীক্ষা পেছাল

ssc-examসাগরে নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেএসসির বরিশাল বোর্ড এবং সারাদেশে জেডিসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রাত ৯টায় বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

জেএসসির বরিশাল বোর্ডের রোববারের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১২ নভেম্বর একই সময়ে নেওয়া হবে।

মাদ্‌রাসা শিক্ষাবোর্ড জানিয়েছে, জেডিসির এদিনের ইংরেজি দ্বিতীয় প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে ১৯ ফেব্রুয়ারি।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। অভ্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত ও সমুদ্র বন্দরে ৪ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।