দামুড়হুদায় পারিবারিক বিরোধে এক ব্যক্তি খুন:আহত ১০

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে আপন বড় ভাই ও তাঁর ছেলেদের হাতে খুন হয়েছেন আবুল কাশেম (৬০) নামের এক কৃষক। এ সময় উভয়পক্ষে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল আটMader-টার দিকে পারিবারিকভাবে বিরোধপূর্ণ জমি থেকে একটি বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতরা হলেন,  আবুল কাশেমের স্ত্রী মীনা বেগম (৫০), ছেলে আয়নাল হক (৩২) , আকবর আলী (৩০), ইদ্রিস আলী (২২)  , ফরজ আলী (১৮) ও মেয়ে পারুল খাতুন (২৫) এবং বড় ভাই রহমত উল্ল্যাহ (৬৩) ও তাঁর স্ত্রী আমেনা (৫২) এবং তাঁর দুই ছেলে জয়নাল হোসেন (২৮) ও আব্দুল আলিম (২৫) । আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন   জানান,  পারিবারিকভাবে বিরোধপূর্ণ একটি জমি থেকে আবুল কাশেম এর আগে একটি বাঁশ কাটে। রহমত উল্ল্যাহ আজ একটি বাঁশ কাটতে গেলে তর্কাতর্কি ও এক পর্যায়ে সংঘর্ষ  এবং হতাহতের ঘটনা ঘটে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found