ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর সোমবার পর্যন্ত আবেদন করা যাবে এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর। এর আগে আবেদনের সময়সীমা ছিল ১৯ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায়। পরীক্ষার দু’দিন আগে আসন-বিন্যাস প্রকাশ করা হবে।

ভর্তি ফরম http://admission.eis.du.ac.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।