ডেন্টালের ভর্তি পরীক্ষায় শীর্ষে তিন মেয়ে

Image

দেশের ৯টি সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫শ ১৮ জন উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২ মার্চ) দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় শীর্ষ তিনজনই মেয়ে। এর মধ্যে প্রথম হয়েছেন- রাজউক উত্তরা মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী সুবর্ণা বড়ুয়া। দ্বিতীয় হয়েছেন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী মাহবুবা খান এবং তৃতীয় হয়েছেন হলিক্রস কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী শ্রেয়া ঘোষ।

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৬৮ হাজার ৬শ ৮৪ জন। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৫শ ৪৫টি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।