জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

পরীমনি-শিক্ষাবার্তা

ডেস্ক, 

মাদক মামলায় অবশেষে জামিন পেয়েছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

র‍্যাবের একটি অভিযানে মাদকসহ আটক করে পরীমনিকে একাধিকবার রিমাণ্ডে নেয়া এবং বারবার জামিন আবেদন প্রত্যাখ্যান করায় বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

পরীমন১

শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে জামিন শুনানির নির্ধারিত সময় তের দিন এগিয়ে এনে পরীমনিকে জামিন দিলেন ঢাকার মহানগর ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার জামিন আবেদনের শুনানির পর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন আদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিবিসি বাংলাকে জানিয়েছেন, ২০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন বা অভিযোগপত্র না হওয়া পর্যন্ত পরীমনিকে জামিন দেয়া হয়েছে।
মি. পাল বলেন, পরীমনির এখন আর মুক্তি পেতে আইনগত কোন বাধা নেই।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।