জামালপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত ও একজন আহত হয়েছে।

জানা যায়, আজ সোমবার বেলা ১১টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোপালপুর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জামালপুর(৪৮)শহরের বাসা থেকে মটরসাইকেল যোগে স্কুলে যাওয়ার সময় শহরের কলেজ রোডের পাঁচরাস্তা মোড় এলাকায় একটি ট্রাক মটর সাইকেলটিকে চাপা দেয়।

এ ঘটনায় মটরসাইকেল চালক স্কুল শ্ক্ষিক রফিকুল ইসলামসহ পিছনে বসা বদরুল ইসলাম নামে আরো একজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক রফিকুল ইসলাম মারা যায়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।