জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিলর কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন তারা।
এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ মুহাম্মদ সিয়াম বলেন, ‘হাজার – হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে খুনি – ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যাকে পুঁজি করে, যার আদর্শ পুঁজি করে সারা দেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিলো সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড়ো ভগবান ছিলো ফ্যাসিস্ট মুজিব। আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগরে মুজিবের কোনো ছবি থাকবে না। তারই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরিয়ে ফেলেছি।’















