জাতীয় বেতন স্কেল ২০১৫ স্পষ্টিকরণ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন-১ শাখা ২১/০৯/২০১৬ তারিখের ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬(অংশ-১)-২৩২ নং স্মারক মোতাবেক জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযাযী অবসরোত্তর ছটিভোগীদের বেতন নির্ধারণ, সন্তোষজনক চাকরি এবং স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রাপ্তি বিষয়ে একটি স্পষ্টীকরণ পরিপত্র জারী করেছেন।
আরোা পড়ুন: প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড রায় বাস্তবায়নে যে সকল সুবিধা পাবেন
জাতীয় বেতন স্কেল ২০১৫ “অবসরোত্তর ছুটিভোগীদের বেতন নির্ধারণ”- অবসরোত্তর ছটি (PRL) ভোগরত কর্মচারী অবসরোত্তর ছুটিকালীন সময়ে শুধু একটি বর্ধিত বেতন (Increment) পাইবেন, যাহা কেবলমাত্র তাহার পেনশন নির্ধারণের ক্ষেত্রেই প্রযোজ্য হইবে।
২০১৫ সালের পে স্কেলের পূর্বের বকেয়া টাইমস্কেল (উচ্চতর গ্রেড) যারা পেয়েছেন তারা পরবর্তী ৬ বছর পূর্তি আরও একটি উচ্চতর গ্রেড পাবেন অনুচ্ছেদ ৭ এর ২ উপানুচ্ছেদ অনুসারেই। অন্যদিকে ২০১৫ সালের পর ১০ বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড পাবেন অনুচ্ছেদ ৭ এর উপানুচ্ছেদ ১ অনুসারেই।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুচ্ছেদর ৭ এর উপানুচ্ছেদ ১ ও ২- সন্তোষজনক চাকরি এবং স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রাপ্তি সন্তোষজনক চাকরির ব্যাখ্যা হচ্ছে সন্তোষজনক চাকরি বুঝাইতে কর্মচারিদের পদোন্নতিসহ প্রযোজ্য ক্ষেত্রে যেইভাবে সন্তোষজনক চাকরি বিদ্যমান বিধিবিধান অনুসৃত হইয়া থাকে বিবেচ্য উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির ক্ষেত্রেও অনুরূপ বিধি বিধানসহ প্রযোজ্য হইবে।
আরো পড়ুন: জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৭(১) ও ৭(২) এ প্রদত্ত সুবিধা
স্বয়ংক্রিয় এর ব্যাখ্যা হচ্ছে বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) ব্যতিরেকে প্রযোজ্যক্ষেত্রে মন্ত্রণালয়ের সচিব/নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এর অনুমোদন গ্রহণপূর্বক অফিস আদেশ জারির মাধ্যমে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়টি নিষ্পত্তি করিতে হইবে।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: পদোন্নতি পাওয়ার পর কি দ্বিতীয় উচ্চতর গ্রেড ৬ বছর পূর্তিতে?
উত্তর: না। ১০ বছর পূর্তিতে।
প্রশ্ন: ০৯/০৩/২০১৪ সালের আগে আমি প্রথম টাইম স্কেল পাই। বর্তমানে আমার বেসিক ৩০৯৯০ টাকা। এখন দ্বিতীয় টাইম স্কেল আমি কবে পাব ?
উত্তর: ০৯/০৩/২০২০ সালে ।
















