চুয়াডাঙ্গায় সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ৫ নভেম্বর শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপি মৌখিক পরীক্ষা শেষ হবে ৭ নভেম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৪৩ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রাথমিকভাবে ৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা গ্রহণ করে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮১১৫। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার জানান, জেলায় সহকারী শিক্ষক শূণ্য পদের সংখ্যা ৮১ জন হলেও বিভিন্ন কারণে আরো ১০টি পদ বাড়তে পারে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।