ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে মব সৃষ্টির জন্য ‘গুপ্ত ছাত্রসংগঠন’কে দায়ী করে এর নিষিদ্ধকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রবিবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাড়ে ১৫ বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগ। এই সহিংস রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা ট্রমাটাইজড হয়ে পড়েছে। ছাত্রদল তাদের আবেগের প্রতি সম্মান জানায় এবং সেই আবেগকে সঙ্গে নিয়েই আগামী দিনের রাজনীতি গড়তে চায়।
তিনি আরও জানান, বৈঠকে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধকরণ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি তোলা হয়েছে।
















