‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পটুয়াখালীর দুমকিতে জুলাই অভ্যুত্থানে শহীদের কলেজপড়ুয়া কন্যাকে ধর্ষণের ঘটনায় মূল আসামি সিফাতকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোরে নাজিরপুর থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একই মামলায়, গত বুধবার আরেক অভিযুক্ত সাকিবকে গ্রেফতার করে দুমকি থানার পুলিশ। সাকিব দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে। সিফাতও একই গ্রামের সোহাগ মুন্সির ছেলে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, ১৮ মার্চ সন্ধ্যায় নানাবাড়িতে যাওয়ার পথে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক কলেজছাত্রী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের ১৭ বছর বয়সী কন্যা











