এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে

Image

৩ লাখ ৭৫ হাজার ৫১৪ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা বার্তাকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৈশাখী ভাতার ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জনের মধ্যে স্কুলের রয়েছে ২ লাখ ৮৮ হাজার ৮৯৩ ও কলেজের ৮৬ হাজার ৬২১ জন শিক্ষক-কর্মচারী।

আরো পড়ুন: পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

অপরদিকে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) ৩ লাখ ৭৬ হাজার ৯১ জন শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব গতকাল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৩ লাখ ৭৬ হাজার ৯১ জনের মধ্যে কলেজের ৮৬ হাজার ৭৭৯ জন ও স্কুলের রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩১২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এর আগে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২৫ খ্রিষ্টাব্দের ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতা ও ফেব্রুয়ারির বেতন ছাড় দেয়া হয়েছিলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।