এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে সরকার। এমপিওভুক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক–কর্মচারী বিশেষ সুবিধার টাকা পাচ্ছেন। প্রণোদনার হার বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার।
১ জুলাই থেকে এ আদেশ কার্যকর হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে এ আদেশ পাঠানো হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদরাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেল-এর তুলনীয় গ্রেড-৯ হতে তদুর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারী আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে এবং গ্রেড-১০ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতি বছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।











