একযোগে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল সন্ধ্যায়

Image

শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক ফলপ্রসূ না হওয়া ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় একযোগে সারাদেশে একযোগে মশাল মিছিল করবেন পলিটেকনিক শিক্ষার্থী। এর পর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কারিগরি ছাত্র-আন্দোলনের প্রতিনিধি শিহাব  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকের আহ্বান করেছেন। শিক্ষা উপদেষ্টা সেখানে আসেননি। আমরা ক্যাম্পাসে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করবো।

আরো পড়ুন: ছয় দাবিতে সচিবালয়ে যাচ্ছেন পলিটেকনিকের প্রতিনিধি দল

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের রোববার পর্যন্ত সময় চেয়েছে। কিন্তু আমরা তাতে রাজি হয়নি। আমরা কিছু সময়ের মধ্যেই কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে তারা সকালে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে আন্দোলন ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে যান বৈঠকের জন্য। সেজন্য আগের ঘোষিত কর্মসূচি শিথিল রাখা হয়। বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া কথা ছিলো। তবে এ বৈঠক ব্যর্থ হওয়ায় মশাল মিছিলের ঘোষণা দেন তারা।

এদিকে শিক্ষার্থীদের ৬ দফা দাবির আন্দোলনের মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে বদলি করা হয়। তাকে দায়িত্ব থেকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। নতুন অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে শাহেলা পারভীনকে। তিনি উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।