সার্ভার জটিলতায় এনটিআরসিএর আবেদন ব্যাহত, সময় বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে

এনটিআরসিএ ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা ২০২৫

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের আবেদন প্রক্রিয়ায় টেলিটকের সার্ভার জটিলতার কারণে বিঘ্ন ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানায়, আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে সমস্যার মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে আবেদনের সময়সীমা বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সংক্রান্ত কমিটি সভা করবে। চলতি সপ্তাহেই সভা হতে পারে বলে জানা গেছে।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ বলেন, সার্ভার জটিলতাসহ বিভিন্ন বিষয়ে দ্রুত সমাধানের লক্ষ্যে কমিটি সিদ্ধান্ত নেবে। তবে সভার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদ নতুন করে যুক্ত করা হয়েছে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ১০ হাজার ২৭৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯০টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ৩ হাজার ১৩১টি পদ রয়েছে।

তবে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে শূন্যপদের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।