আজই প্রকাশ হতে পারে ২০২৫–২৬ মেডিকেল–ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল, সভায় বসেছেন কর্মকর্তারা

Image

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশ হতে পারে। ফল প্রকাশ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বসেছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে আজ দুপুর ২টা থেকে আড়াইটার পর ফল প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, ফল প্রকাশের লক্ষ্যে অধিদপ্তর কাজ করছে এবং আজই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশ হলে তা অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এদিকে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহায়তায় ফল প্রস্তুতের কাজ চলছে। অনেক খাতা যাচাই করতে হওয়ায় কিছুটা সময় লাগলেও আজই ফল প্রকাশের বিষয়ে তারা আশাবাদী।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯৮.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন মাত্র ১.৭৮ শতাংশ।

চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।