বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী নিয়োগ সুপারিশের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানের যে শূন্যপদ রয়েছে, সেগুলোর তথ্য ১৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে জমা দিতে হবে।
অনলাইনে চাহিদা আপলোড করার পর পরবর্তী ৩ দিনের মধ্যে ই-রিক্যুইজিশন ফি জমা দেওয়াও বাধ্যতামূলক। এনটিআরসিএ স্পষ্ট করেছে—
অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলে পাঠানো কোনো চাহিদাই গ্রহণযোগ্য হবে না।










