স্টাফ রিপোর্টার | ৩ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নির্বাচনে অংশ নিচ্ছেন বগুড়া–৬ আসনে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,“বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনে যাচ্ছে। দলীয় প্রার্থীরা জনগণের পাশে থাকবে।”
🔹 ২৩৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা
বিএনপি এবার মোট ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলোতে জোটভুক্ত শরিক দলগুলোর প্রার্থী সমর্থন করবে বিএনপি।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং
রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হয় বলে সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারির প্রথমার্ধে।













