প্রাথমিক বৃত্তি পরীক্ষার তথ্য এন্ট্রির সময় বাড়লো

Image

সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীর তথ্য (ডিআর) ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইপিইএমআইএস) সফটওয়্যারে এন্ট্রির সময় আবারও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড, যাচাইকরণ এবং অনুমোদন কার্যক্রম সম্পন্ন করা যাবে

মঙ্গলবার (২৬ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান, এ সংক্রান্ত চিঠি তারা পেয়েছেন।

এর আগে সোমবার (২৫ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সময় বাড়ানোর চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা বা থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পরীক্ষার্থীর তথ্য এন্ট্রিকরণ, ছবি ও স্বাক্ষর আপলোড, যাচাইকরণ এবং অনুমোদন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।