রাজধানীতে যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ, বিকল্প রুট ব্যবহার অনুরোধ

Image

ছাত্রদল, এনসিপি ও সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ছাত্রদলের সমাবেশ দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে, এনসিপির সমাবেশ বিকেল ৩টা থেকে শহীদ মিনারে এবং ‘জুলাই জাগরণ’ উৎসব সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলবে।

এদিন এইচএসসি ও বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিকল্প রুট:

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: যানবাহন হেয়ার রোড/মিন্টু রোড দিয়ে চলবে।

  • কাটাবন মোড়: যানবাহন নীলক্ষেত/পলাশী বা হাতিরপুল হয়ে চলবে।

  • মৎস্য ভবন মোড়: যানবাহন হেয়ার রোড/মগবাজার রোড হয়ে চলবে।

  • টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে চলবে।

  • শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান: এসব এলাকার রাস্তা পরিহার করার অনুরোধ।

ঢাকাবাসী ও পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।