২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের ১০ গুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। ২ আগস্ট ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা ও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি কমিটি।
যারা ভর্তি ইচ্ছুক, তাদের ২ থেকে ৫ আগস্টের মধ্যে অনলাইনে রিপোর্ট করে ১০ হাজার টাকা ভর্তি ফি (প্রথম কিস্তি) জমা দিতে হবে। মেধা অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৬ আগস্ট।
যদি জমাদানকারী শিক্ষার্থীর সংখ্যা আসনের চেয়ে বেশি হয়, তবে যাদের ভর্তি সম্ভব হবে না, তাদের টাকা ফেরত দেওয়া হবে (যে নম্বর থেকে টাকা দেওয়া হয়েছে, সেই নম্বরে)। তবে যাদের ভর্তি সুযোগ পেয়েও ভর্তি হবে না, তাদের টাকা ফেরতযোগ্য নয়।
ভর্তি চূড়ান্ত করতে নির্বাচিতদের ১০ ও ১১ আগস্ট নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল কাগজপত্র ও কোটা ডকুমেন্টস (যদি থাকে) জমা দিতে হবে। আগের তারিখ ছিল ৬ ও ৭ আগস্ট।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
















