বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনের ২য় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নেয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকতার্ দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চত করেছেন।
তারা বলেন, ইতোমধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমন আরো কিছু কার্যক্রম রয়েছে সেগুলো শেষ হওয়ার পর সবকিছু ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পার











