শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

Image

অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়মিত করার কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে তাদেরকেও একই আদেশ দেয়া হয়েছে। এ আদেশের প্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’ এর প্রবিধি ৬৪ এর আওতায় এ বিভাগের গত ২১ নভেম্বররের চিঠি মোতাবেক যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি থেকে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য সব শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।