প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রস্তাবনা প্রেরণ

Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডসহ গেজেটেড পদমর্যাদা দিতে প্রস্তাব প্রেরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

গত ২৪ এপ্রিল,২০২৫ খ্রিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত পত্রে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে কনসালটেশন কমিটির প্রতিবেদন ও  প্রধান শিক্ষকদের বেতন কাঠামো ১০ম গ্রেড ও সহকারি শিক্ষকদের বেতন কাঠামো ১২তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন:প্রাথমিক প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

এছারা মহামান্য আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ গ্রহনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্গানোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সুপারিশকৃত উন্নীত বেতন গ্রেডে অন্তর্ভুক্তকরণের নিমিত্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেতন স্কেল উন্নীতকরণের চেকলিষ্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক স্বরুপ দাস বলেন, আমরা রায়টি নিয়ে কাজ করছি। আশা করছি খুব দ্রুত সুসংবাদ দিতে পারব। তিনি সকল প্রধান শিক্ষককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেণ। তিনি আরো বলেন এ মুহূ‌র্তে গুটিয়ে বসে থাকলে রায়টি বাস্তবায়ন করা কঠিন কবে। এমনকি বর্তমান সময় থেকেও রায় বাস্তবায়ন হলে করার কিছু থাকবে না।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী হননি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।