সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডের বেতন স্কেলসহ ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১৪ সালের ৯ মার্চ থেকে তারা এই মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ১৩ মার্চ,২০২৫ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এতে হাইকোর্টের রায় বহাল রইল।
আরো পড়ুন: জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৭(১) ও ৭(২) এ প্রদত্ত সুবিধা
শিক্ষাবার্তার সাথে প্রশি সমিতির অন্যতম বাদী কেন্দ্রিয় কমিটির নির্বাহী সম্পাদক স্বরুপ দাসের কথোপকথন তুলে ধরা হলঃ
শিক্ষাবার্তাঃ ১০ম গ্রেড রায় কোন কোন ক্যাট্যাগেরির প্রধান শিক্ষক পাবেন?
স্বরুপ দাস: সরাসরি প্রধান শিক্ষক,পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষক,জাতীয়করণকৃত প্রধান শিক্ষক,নন ক্যাডার প্রধান শিক্ষক।
শিক্ষাবার্তা: এ রায়টি কবে থেকে কার্যকর হবে?
স্বরুপ দাস: ৯ মার্চ,২০১৪ হতে এ রায়টি কার্যকর হবে।
শিক্ষাবার্তা: পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকরা কি এ সুবিধা পাবে কিনা?
স্বরুপ দাস: পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ৯ মার্চ,২০১৪ইং হতে ১০ম গ্রেড প্রাপ্ত হবে। তারপর ১০ বছর পর ৯ মার্চ ২০২৪ইং এ উচ্চতর গ্রেড পেয়ে ৯ম গ্রেডে উন্নীত হবে।
শিক্ষাবার্তা: পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকরা পূর্বে সহকারি হিসাবে তিনটি টাইমস্কেল পেলে আর উচ্চতর গ্রেড পাবে কিনা?
স্বরুপ দাস: হ্যাঁ । উচ্চতর গ্রেড পাবে। কারন ৯ মার্চ হতে তাদের চাকুরি শুরু হবে প্রধান শিক্ষক হিসাবে।
শিক্ষাবার্তা: কেউ ১০ মার্চ, ২০০৬ সালে পদোন্নতি পেয়ে থাকলে ১০ মার্চ ২০১৪ সালে ১ম টাইমস্কেল পাবার কথা। সেটি পাবে কিনা?
স্বরুপ দাস: না । কারন ৯ মার্চের পর কোন টাইমস্কেল পাবে না।
শিক্ষাবার্তা: রায়ে বলা আছে ১ জুলাই,২০১৫ পর্যন্ত টাইমস্কেল পাবার কথা। সেটি পাবে কিনা?
স্বরুপ দাস: আপাততভাবে সেটি পাবার কোন সুযোগ নেই। তাছারা টাইমস্কেল পেলে আপনি যতটুকু বেনিফিট হতেন তার চেয়ে বেশি ১০ম গ্রেড পেলে বেনিফিট হবেন।
শিক্ষাবার্তা:আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
স্বরুপ দাস: আপনাকেও ধন্যবাদ।















