পবিত্র জুমাতুল বিদা, পবিত্র শব-ই ক্বদর এবং পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে আজ রবিবার (৬ এপ্রিল) । আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম চলবে।
আরো পড়ুন: ঈদের ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রমে ফিরল তিন বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি অফিস।











